টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলার ম্যাপ।
কক্সবাজার জেলার ম্যাপ।

কক্সবাজারের টেকনাফে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মরদেহসহ অজ্ঞাত আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উখিয়ার জালিয়াপালং সংলগ্ন সাগরের কিনারা থেকে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিন উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার পাড়ার নুরুল আলমের ছেলে।

এছাড়া একইদিন দুপুরের দিকে টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর পাড় থেকে দুপুরের দিকে একটি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।

তিনি জানান, বুধবার ভোরে তার ছেলে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ইঞ্জিনচালিত নৌকাটি সাগরে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা সাঁতরে চলে আসতে পারলেও মো. হেলাল উদ্দিন আসতে পারেনি বলে ফিরে আসা জেলেরা তার বাবাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভুক্তভোগীর পরিবার খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং সংলগ্ন সাগরের কিনারায় তার মরদেহ পাওয়া যায়।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরের ঝাউ বাগানের পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানায় খবর দেয়। ঘটনার সংবাদ পাওয়ায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গলিত মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধার জেলের মরদেহসহ গলিত মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X