মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ফের দেখা মিলল ভয়ংকর রাসেল ভাইপারের

চাঁদপুরের মতলব উত্তরে ফের ভয়ংকর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব উত্তরে ফের ভয়ংকর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে ফের ভয়ংকর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে সাপটিকে ধরা হয়। এর আগে গত ১৬ মে একই ইউনিয়নের বোরচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোরচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু এবার পূর্ব পাড়ে দেখা মিলল রাসেল ভাইপার সাপের।

তারা বলেন, মঙ্গলবার দুপুরে এখলাসপুর নয়ানগর বটতলা এলাকার মেঘনা নদীর পারে রাসেল ভাইপার সাপটিকে দেখতে পান। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন মিয়াজি বলেন, ঘূর্ণিঝড় রিমালের ফলে মেঘনায় পানি বেড়ে যাওয়ায় সাপটি বালুর মাঠে চলে আসে। একপর্যায়ে লোকজন ডাক দিলে তারা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, আমি খবরটি পেয়েছি। নয়ানগর বটতলা এলাকায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পর মেরে ফেলা হয়েছে। কয়েকদিন ধরে আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাপ ধরা পড়ছে। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. হাসিবুল ইসলাম বলেন, চন্দ্রবোড়া বা উলু বোড়া (বৈজ্ঞানিক নাম: Daboia russelii) ভাইপারিডি পরিবারভুক্ত একটি অন্যতম বিষধর সাপ। এই সাপ সবচেয়ে বিষাক্ত। সাপটির অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী (Solenoglyphous) বিষ দাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হয়।

তিনি বলেন, কোনো কোনো চন্দ্রবোড়া সাপের ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। এটি বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া গেলেও মতলব উত্তর পদ্মা ও মেঘনা নদী অববাহিকায় অবস্থিত হওয়ায় এ সাপটি এখন পাওয়া যাচ্ছে। এজন্য তৃণমূল পর্যায়ে বিশেষ করে চর অঞ্চলের মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X