নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণীকে ধর্ষণ ঘটনার মামলায় সজীব মিয়া (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে আরও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সজীব মিয়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ জানান, সিদ্ধিরগঞ্জ থানার গার্মেন্টসকর্মী তরুণীকে ধর্ষণ মামলায় সজীব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ব্যাপারে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ১৯ জানুয়ারি রাতে ডিউটি শেষে ওই ভুক্তভোগী গার্মেন্টসকর্মী তরুণী বাসায় এসে ঘুমিয়ে পড়েন। পরিবারের সদস্যরা গার্মেন্টসে ডিউটিরত থাকায় বাসা ফাঁকা ছিল। এ সুযোগে সজীব নামে ওই যুবক তরুণীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী তরুণী তার পরিবারকে ঘটনা জানালে তার বোন সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১০

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১২

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১৩

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৪

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৫

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৬

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৭

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৮

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৯

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

২০
X