সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলমারা ব্যালটের ছবি তুলে ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

সিলমারা ব্যালট হাতে সোনাগাজী ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। ছবি : সংগৃহীত
সিলমারা ব্যালট হাতে সোনাগাজী ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সিলমারা ব্যালটের সঙ্গে ছবি তুলেছেন উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী। ভোটকেন্দ্রের ভেতরে সেই ছবি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। এ বিষয়ে জানতে ওই ছাত্রলীগ নেতাকে ফোন করা হলে তিনি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন। বুধবার (২৯ মে) সকালের দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (চান মিয়ার দোকান) ভোটকেন্দ্রে ভোট দেন ইয়াকুব আলী। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। জানা গেছে, ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ব্যালট নিয়ে গোপন বুথে যান। সেখানে ব্যালটে সিল মারেন। বুথের সামনেই ব্যালটসহ ছবি তুলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা ইয়াকুব আলী কোনো উত্তর না দিয়ে মোবাইল কল কেটে দেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আহসানুল বারী ভূইয়া বলেন, কেন্দ্রের ভিতরে বুথের সামনে সিলমারা ব্যালটের ছবি তোলার বিষয়টি জানার পর উপজেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ওই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনি ব্যবস্থা নিবেন। সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে এরপরও ওই ব্যক্তি কীভাবে মোবাইল ব্যবহার করছেন তা বোধগম্য নয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১১

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১২

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৩

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৪

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৫

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৬

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৭

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৮

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৯

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

২০
X