লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা পরিষদ নির্বাচন

লক্ষ্মীপুরে টিপুর হ্যাটট্রিক জয়

একেএম সালাহ উদ্দিন টিপু। ছবি : কালবেলা
একেএম সালাহ উদ্দিন টিপু। ছবি : কালবেলা

তৃতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ব‍্যবধানে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু। তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে তিনবার তিনি বিজয়ী হলেন।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৯৭ ভোট। ফলে ৬৩ হাজার ৩০৭ ভোটের ব্যবধানে জয় পান সালাহ উদ্দিন টিপু।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইসচেয়াম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এ উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন ছাড়া আর কোনো হেভিওয়েট প্রার্থী না থাকায় ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত হয়নি। তাই ভোটের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অলস সময় কাটাতে দেখা গেছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন টিপু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১০

হান্নান মাসউদের পথসভায় হামলা

১১

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৪

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৫

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৬

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৮

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৯

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

২০
X