বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অরক্ষিত লেভেল ক্রসিং, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

ঘটনাস্থলে এলাকাবসীর বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ঘটনাস্থলে এলাকাবসীর বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। আজ রোববার দুপুরের দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারে দোডাঙ্গি এলাকায় আবদুলপুর থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।

নিহত দম্পতিরা হলেন তসলিম উদ্দীনের ছেলে মফিজুর রহমান (৫৫) ও তার স্ত্রী সাবিনা বেগম। তারা উভয়ে বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, উপজেলার মাড়িয়া গ্রামের শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলযোগে মফিজুর রহমান তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি জামনগরের উদ্দেশে রওনা দেন। পথে দোডাঙ্গী অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে উভয়ের মাথা ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে স্বজনরা মাড়িয়া গ্রামে মফিজুল ইসলামের শ্বশুরবাড়িতে নিয়ে যায়।

জানা যায়, নিহত ওই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। তার মধ্যে একজন ঢাকার একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত এবং অপরজন নার্সিং পড়ালেখা করছেন। এদিকে ওই ঘটনার পর স্থানীয়রা ওই স্থানে রেলগেট স্থাপন করে সেখানে গেটম্যান দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

স্থানীয়রা বলেন, সেখানে গেট ও গেটম্যান না থাকায় অনেক প্রাণহানি হয়েছে। আমরা আর সহ্য করব না। যদি গেট ও গেটম্যান না দেওয়া হয় তবে আমরা এখানে ট্রেন চলাচল বন্ধ করে দেব।

মৃত্যুর ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত দম্পতির লাশ রেলওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হবে। ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর হারুনুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১০

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১১

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১২

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৩

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৪

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৫

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৬

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৭

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৯

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

২০
X