আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ঈদের আমেজ নেই ব্রাহ্মণপাড়ার কামার পল্লীতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কামারপল্লীতে কাজ করছেন এক কর্মকার। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কামারপল্লীতে কাজ করছেন এক কর্মকার। ছবি : কালবেলা

কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই এই সময়টায় কামার পল্লীগুলোতে বিরতিহীন বাজতে শোনা যায় হাতুড়ি সংগীত। টুং টাং শব্দে মুখরিত থাকে কামার পল্লীগুলো। তবে এ বছর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কামার পল্লীগুলোতে আগের সেই হাতুড়ি পেটার শব্দ নেই।

সময়ের পরিক্রমায় আর আধুনিক মেশিনে তৈরি সরঞ্জামে বাজার ছেয়ে যাওয়ায় কামারশিল্পে পড়েছে ভাটা। আর তার ফলে এবার এই উপজেলার কামারপল্লীতে নেই ঈদের আমেজ। যদিও এক সময় কোরবানির ঈদের দুয়েক সপ্তাহ আগে থেকেই হাতুড়ির টুং টাং শব্দে মুখরিত থাকতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কামারপাড়া। পেশায় ভাটা পড়ায় দিন দিন কামার শিল্পীরা বংশ পরম্পরায় পাওয়া পেশা ছেড়ে খুঁজে নিচ্ছেন অন্য পেশা। এতে এই শিল্পটি হারানোর মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কামার পাড়া ঘুরে কামার শিল্পীদের সঙ্গে আলাপকালে এসব চিত্র উঠে এসেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন কামার দোকান ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদের আর মাত্র সপ্তাহ খানেক বাকি থাকলেও কামার দোকানগুলোতে নেই ক্রেতাদের ভিড়। বছরে একবারই ভালো ব্যবসার আশায় বছর ধরে অপেক্ষায় থাকা কামার শিল্পীরা ক্রেতাদের আসার প্রহর গুনছেন। আশানুরূপ বিক্রি নেই বলে মন ভালো নেই কামার শিল্পীদের। কামার শিল্পীরা জানান, পৃথিবী আধুনিকায়নের ফলে সবকিছুতেই পরিবর্তন এসেছে। মেশিনের আওতায় এসেছে অনেক শিল্প। এখনকার সমসাময়িক বাজার আধুনিক মেশিনে তৈরি ছুরি, দা, বঁটি, চাপাতি, টাক্কলে ছেয়ে যাওয়ায় কামার শিল্পে ভাটা পড়েছে। গৃহস্থালি কাজে ব্যবহৃত আধুনিক এসব পণ্য সহজলভ্য হওয়ায় এখন আর কেউ অর্ডার দিয়ে কামারের দোকান থেকে এসব পণ্যসামগ্রী খুব বেশি একটা তৈরি করে না। যে কারণে এই পেশার সঙ্গে জড়িত কামার শিল্পীরা কেউ ভালো নেই। অনেকেই এ পেশা বদলে চলে গেছেন ভিন্ন পেশায়। তবে এখনো যারা এই পেশা ধরে আছেন তারা কেবল বংশপরম্পরায় পাওয়া পেশার সম্মানার্থে এই পেশাকে আঁকড়ে ধরে আছেন।

উপজেলার সাহেবাবাদ বাজারের কামার শিল্পী শুধাংকর কর্মকার কালবেলাকে বলেন, বংশপরম্পরা ধরে রাখতেই এখনো এ পেশায় জড়িয়ে আছি। বাজারের আধুনিক পণ্যসামগ্রীর প্রসারে আমাদের তেমন বিক্রি নেই। আমি ছোটবেলায়ও দেখেছি, আমার বাপ-চাচারা এরকম ঈদ মৌসুমে শ্বাস ফলার ফুরসত পেত না। দিন-রাত টানা পরিশ্রম করেও ক্রেতার চাহিদা পূরণে হিমশিম খেতে হতো। তবে বর্তমান বাজার এসব আধুনিক পণ্যসামগ্রী সহজলভ্য হওয়ায় আমাদের বেচাকেনায় ভাটা পড়েছে। আমার সঙ্গের অনেক কামার দোকানি এখন অন্য ব্যবসা করছেন। কেউ বা আবার জড়িয়ে পড়ছেন অন্য পেশায়।

উপজেলার চান্দলা বাজারের কামার শিল্পী দেবাশীষ কর্মকার কালবেলাকে জানান, আধুনিক যন্ত্রপাতির দখলে বাজার হওয়ায় এখন আর কদর নেই কামারশিল্পীদের। সারাবছর যেমন তেমন এই ঈদেও তাদের হাতে তেমন কাজ নেই। দিন দিনই তাদের ব্যবসার পরিসরটা ছোট হয়ে আসছে।

ব্রাহ্মণপাড়া সদরের পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার কালবেলাকে বলেন, একসময় কোরবানির ঈদের আগের এই সময়টায় কামার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যেত। তবে দিন দিন আধুনিক মেশিনে তৈরি গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্য বাজার দখল করে নেওয়ায় কামারদের ব্যবসা সারা বছরই মন্দ যায়। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর তাদের ব্যবসায় কিছুটা জোয়ার দেখা গেলেও এ বছর তেমন একটা দেখা যাচ্ছে না। তবে পুরোনো যন্ত্রপাতি শাণ দিতে অনেকেই কামারদের কাছে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১০

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১১

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১২

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৩

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

১৪

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

১৫

সড়কে প্রাণ গেল ২ জনের

১৬

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

১৭

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

১৮

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

১৯

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

২০
X