সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিলেন জনপ্রতিনিধিরা

সাতক্ষীরায় ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে জনপ্রতিনিধিরা।
সাতক্ষীরায় ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে জনপ্রতিনিধিরা।

সাতক্ষীরার স্থানীয় দুজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে প্রশ্ন করলেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশ্ন করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি, সুশাসন কায়েমে করণীয় কী?

জবাবে জনপ্রতিনিধিরা বলেন, সর্বস্তরে সুশাসন কায়েমের জন্যই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে কোথাও দুঃশাসনের সুযোগ থাকবে না।

শনিবার (২২ জুলাই) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে উল্লিখিত প্রশ্নসহ সাতক্ষীরা জেলার নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।

এ সময় শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর কাছে কলারোয়ার বেত্রাবতী ব্রিজ নির্মাণ, উদ্বোধনের অপেক্ষায় থাকা তালা ফায়ার সার্ভিস স্টেশন, তালার খোলা জানালা ইকোপার্ক সম্প্রসারণ, কপোতাক্ষ নদের পাড়ে জলাবদ্ধতা নিরসনে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নে সৃষ্টি অনিশ্চয়তা, সরকারি চাকরিতে ঘুষ বাণিজ্য ও শিক্ষার নিম্নমুখী মান নিয়ে প্রশ্ন করেন। প্রতিউত্তরে উল্লিখিত বিষয়গুলো নিয়ে নিজের ও সরকারের অবস্থান তোলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

পরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির কাছে শিক্ষার্থীরা নাভারণ-সাতক্ষীরা রেল লাইন, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদ্যুতের লোডশেডিং, সাতক্ষীরা পৌরসভায় চলাচলের অযোগ্য রাস্তাঘাট ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন করেন। একইভাবে নিজের ও সরকারের অবস্থান তুলে ধরে প্রশ্নগুলোর উত্তর দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সংলাপে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা এখনো দ্বিতীয় শ্রেণির জেলা হিসেবে বিবেচিত। এ কারণে উন্নয়ন বাজেটেও আমরা পিছিয়ে। এজন্য সাতক্ষীরা জেলাকে প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করা প্রয়োজন। আমাদের জেলায় সাতটা উপজেলা রয়েছে। প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে একটা উপজেলা বৃদ্ধি করতে হবে। এ জন্য তালার পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা প্রয়োজন।

প্রতিউত্তরে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি ইতোমধ্যে পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভায় রূপান্তর করতে ডিও লেটার দিয়েছি। এক সঙ্গে চেষ্টা করলে এটা বাস্তবায়ন সম্ভব।

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এ এম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা বন্ধুর উপদেষ্টা শেখ হারুন-উর-রশিদ ও প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X