মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ডোবায় ভাসছিল অজ্ঞাতপরিচয় লাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সীগঞ্জের সদর উপজেলায় একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহের পরিচয় গোপন রাখতে ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত ডোবাতে।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরকাদিমের এনায়েত নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালের ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থান্ডার খায়রুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাই কিংবা পূর্ব বিরোধের দ্বন্দ্বে পরিকল্পিতভাবে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহতের মাথায় ও গলায়সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের অভিযোগ অনুযায়ী আইনিব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিচয় নিশ্চিতের পর পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করব।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X