সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভিসাপ্রত্যাশীদের গণঅবস্থান

সিলেটে ইতালি ভিসাপ্রত্যাশীরা গণঅবস্থান কর্মসূচি পালন করে। ছবি : কালবেলা
সিলেটে ইতালি ভিসাপ্রত্যাশীরা গণঅবস্থান কর্মসূচি পালন করে। ছবি : কালবেলা

ইতালির ভিসাপ্রাপ্তিতে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা (ভিএফএস)-এর কাছে জিম্মি হয়ে পড়া এবং তাদের কাছে পাসপোর্ট আটকে পড়া সিলেটের ভিসাপ্রত্যাশীরা গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। দীর্ঘদিন থেকে ভিসাপ্রত্যাশীদের ভোগান্তির প্রতিবাদে শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা।

রোববার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় নির্ভানা ইনের সামনে ভুক্তভোগীরা জড়ো হয়ে এ গণঅবস্থান কর্মসূচি পালন করে।

দীর্ঘদিন থেকে আটকে থাকা ইতালির পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে ভুক্তভোগীরা জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, ১৬ আগস্ট থেকে ইতালি অ্যাম্বাসির কাছে জিম্মি হয়ে আছে তারা। তাদের দাবি ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়া হোক। ভুক্তভোগীরা জানান- নুলস্তা সঠিক হলে ভিসা দেন, জাল হলে পাসপোর্ট চাই। বিভিন্ন স্লোগানে লিখিত প্রস্তাবনা নিয়ে তাদের দাবি তুলে ধরা হয়।

দক্ষিণ সুরমা থেকে আসা ভুক্তভোগী এক তরুণ বলেন, আমরা পাসপোর্ট জমা দিয়েছি ভিসা দেওয়ার জন্য কিন্তু তারা সেটি দিচ্ছে না। নতুন ফাইল যারা জমা দিচ্ছে ১-২ মাসের মধ্যে তাদের ফাইল ডেলিভারি হচ্ছে। কিন্তু পুরোনোদের কাজ আটকে রাখছে। আমাদের ভিসা দিচ্ছে না। যতদ্রুত সম্ভব পাসপোর্ট ফেরত চাই। কারণ আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। ইতালি যাওয়ার ব্যাপারে যোগাযোগ করলেই তারা বলে সময় লাগবে, অপেক্ষা করুন। যখনই সম্ভব হবে আমরা দিয়ে দেব। এসব বলতে বলতে ১০ মাস হয়ে গেছে।

তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে ইতালির ভিসা আটকা থাকায় কোনো কুল পাচ্ছি না। না দেশে কিছু করতে পারছি, না বিদেশে যেতে পারছি। ব্যবসা-বাণিজ্য করব তারও কোনো অর্থ নেই। বারবার বলে সময় লাগবে। কতদিন লাগবে সেটিও বলে না। পাসপোর্ট ভিসাসহ সবকিছু ফেরত চাই। বিদেশে যেতে পারলে আমাদের রেমিট্যান্স দিয়ে দেশে উন্নয়ন হবে। একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতাম এখন বিদেশে যাব বলে সব প্রস্তুতি নিয়ে এখন অসহায়ের মতো জীবনযাপন করছি। আমাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, না হলে সব ফেরত দিন। আমাদের সময়ের মূল্য আছে। আমাদের বাঁচান। এভাবে আকুতি করে ভুক্তভোগীরা তাদের দাবি জানান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X