ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে পুকুরে ডুবে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরের দিকে মালমুরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদ দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

মৃত শিশু আদিবা মনি পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মালমুরা পাড়ার হাফেজ মাহবুব আলমের কন্যা এবং ইলমা মনি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালীর দুলা মিয়ার কন্যা।

জানা যায়, ঘটনার দিন পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু ইলমা মনি ও আদিবা মনি। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এক পর্যায়ে পাশের পুকুরে ভেসে উঠে দুই শিশুর লাশ। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করেন এবং পুকুরেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত হন।

সংবাদ পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X