মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

একদিকে নদীভাঙন, অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে অবাধ বালু উত্তোলন

সিরাজগঞ্জের শাহজাদপুরের আড়কান্দি-ব্রাক্ষণগ্রামে যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের শাহজাদপুরের আড়কান্দি-ব্রাক্ষণগ্রামে যমুনা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। ছবি : কালবেলা

যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র ভাঙন। তীরবর্তী মানুষগুলো ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ অবস্থায় অদূরেই চলছে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আখতার হোসেনের নেতৃত্বে উপজেলার এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের আড়কান্দি-ব্রাক্ষণগ্রাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের এ অভিযোগ উঠেছে। উত্তোলিত বালু পাইপের মাধ্যমে ১ কিলোমিটার দূরে নিয়ে বিক্রি করা হচ্ছে। ফলে যমুনায় ভাঙন আরও বাড়ছে বলে দাবি করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ বছরেরও বেশি সময় ধরে যমুনা নদীর ডানতীর শাহজাদপুরের খুকনী ও জালালপুর ইউনিয়নের অন্তত ৬ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চজলছে। ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে তীরবর্তী ব্রাক্ষণগ্রাম, আড়কান্দি, জালালপুর, পাকড়তলা, হাটপাঁচিল ও মনাকষা গ্রামের হাজার হাজার মানুষ। এরইমধ্যে এ অঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা অন্যান্য স্থাপনা ও জমিজমা নদীতে বিলীন হয়েছে।

চলতি মৌসুমে যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় ব্রাহ্মণগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা আখতার হোসেনের নেতৃত্বে একটি চক্র নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি শুরু করেছে। তারা ড্রেজার দিয়ে নদী হতে চুরি করে কেটে আনা বালু ভলগেট নৌকায় করে নদীর আড়কান্দি তীরে নেওয়ার পর পাইপের মাধ্যমে এক কিলোমিটার দূরে নিয়ে এসব বালু বিক্রি করছে।

অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীতে বেড়েছে। বালু ফেলতে কৃষকদের জমির উপর দিয়ে জোড় করে পাইপ টাঙ্গানোসহ নদী থেকে চুরি করে প্রভাব খাটিয়ে বালু তুলছে ঐ চক্রটি। কেউ প্রতিবাদ করলে তারা ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, আরকান্দি-ব্রাক্ষণগ্রামে ডেজ্রার দিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X