বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটের বিশ্বনাথে দুর্ঘটনাকবলিত লেগুনা। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথে দুর্ঘটনাকবলিত লেগুনা। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে উপজেলার সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমেদ (৪২) ও শাহিন মিয়া (২৮)। আশঙ্কাজনক অবস্থায় লেগুনা চালক নাইমকে (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের ময়নুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হন।

দুজনের মৃত্যু নিশ্চিত করে বিশ্বনাথ থানা এসআই অমিত সিংহ বলেন, এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X