মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালঘরে মিলল লুট হওয়া ৪৮ ভরি সোনা

সোনা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে। ছবি : কালবেলা
সোনা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের পর ৯৫ ভরি সোনা লুট করার ১১ দিন পর অভিযান চালিয়ে ৪৮ ভরি সোনা উদ্ধার ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনাথপুর এলাকার সিদ্দিক শেখ ও রাজবাড়ী জেলার সদর থানার শ্রীপুর এলাকার শাহ আলম মিয়া।

এসপি গোলাম আজাদ খান বলেন, সোনা ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে বুধবার (১২ জুন) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সিদ্দিক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের অপর সদস্য শাহ আলম মিয়াকে এদিন বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

পুলিশ সুপার আরও বলেন, এরপর শাহ আলম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি সোনা উদ্ধার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ১ জুন (শনিবার) সকাল ৭টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে ঢাকার দোহারের এক স্বর্ণ ব্যবসায়ী ও তার সঙ্গে থাকা আরো তিন সঙ্গীকে ৯৫ ভরি সোনাসহ জোরপূর্বক র‌্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে তোলে নেয় ডাকাত দলের সদস্যরা।

পরে উপজেলার গোলাইডাঙ্গা এলাকা থেকে ডাকাত দলের গাড়ির গতিরোধ করে এক র‍্যাব সদস্যসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X