কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৮:৪৯ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এমএইচভিদের ভাতার টাকা কর্তনের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ২৪৫ জন এমএইচভিদের বেতন-ভাতার প্রায় ৯ লাখ টাকা অডিট অজুহাতে নিয়মবহির্ভূতভাবে কর্তন করে নিজ অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ইউনিয়নের ক্লিনিকে কর্মরত ভুক্তভোগী মাল্টি হেলথ ভলান্টিয়াররা (এমএইচভি) অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা জানায়, উপজেলার ৯টি ইউনিয়নের ৩৫টি ক্লিনিকে ২৪৫ জন এমএইচভি কর্মরত রয়েছেন। তাদের ১২ মাসের বেতনের জন্য জুন মাসে ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অডিট অজুহাতে স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যেকের ১ মাসের বেতন ভাতার ৩৬শ’ করে টাকা কর্তন করে ৮ লাখ ৮২ হাজার টাকা নিজ অ্যাকাউন্টে নেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী জানান, এই স্বাস্থ্য কর্মকর্তা দীর্ঘদিন থেকে এ উপজেলায় কর্মরত রয়েছেন। তিনি এর আগেও অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে মুখ খুললেই ভুক্তভোগীকে তিনি সঙ্গে সঙ্গে শোকজ করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বেতন কর্তনের বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগকারীদের স্পেসিফিক নাম দেন। আমার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। সোনালী ব্যাংকে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে। এমএইচভিদের কার্যক্রম অডিট করে বেতন ফেরত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১০

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১১

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১২

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৩

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৪

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৫

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৬

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৭

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৮

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৯

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

২০
X