ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে প্রাণ গেল দুজনের

ঝালকাঠি জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ঝালকাঠি জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

রোববার (১৬ জুন) ভোর রাতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের (সিএনজি) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, থ্রি-হুইলার চালক ও বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা আল আমিন (৩৫) ও মঠবাড়িয়ার বাসিন্দা যাত্রী আলতাফ মুন্সী (৭০)।

নিহত থ্রি হুইলার চালক আল আমিনের বন্ধু মিঠু জানান, যাত্রী নিয়ে আল আমিন ঝালকাঠি যায়। সেখান থেকে এক বৃদ্ধ যাত্রীকে নিয়ে বরিশাল নগরে ফিরছিল। শ্রীরামপুর বাজারে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, উপজেলার শ্রীরামপুর বাজারে সাকুরা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক আল আমিন ও যাত্রী আলতাফ মুন্সী নিহত হন।

তিনি আরও জানান, ওই সময় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাকবলিত সিএনজি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১০

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১১

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১২

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৩

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৪

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৫

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৬

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৭

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৮

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

১৯

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

২০
X