মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম

মিঠাপুকুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম। ছবি : কালবেলা
মিঠাপুকুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম। ছবি : কালবেলা

জিআই পণ্য স্বীকৃত স্বাদে-গন্ধে অতুলনীয় রংপুরের মিঠাপুকুরের হাঁড়িভাঙ্গা আম আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে ২০ জুন থেকে। প্রতি বছরের ন্যায় এবারেও আম বাজারে আসার দিন গুনছেন চাষিরা। কয়েক বছরের তুলনায় এবারে আমের ফলন কিছুটা কম হলেও বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় খুশি তারা।

মিঠাপুকুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, মিঠাপুকুরে ১১শ ৫০ হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আমের চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬ হাজার টন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর জেলায় ৩ হাজার ৩৩৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাঁড়িভাঙ্গা আমের চাষাবাদ হয়েছে ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৭১০ টন।

মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে, চলতি মাসের ২০ তারিখ হবে পরিপক্ব হাঁড়িভাঙ্গা আম বাজারে আসছে। এর আগে বাজারে হাঁড়িভাঙা আম পাওয়া গেলেও তা অপরিপক্ব হবে। একটু বেশি দামের আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিয়ম ভঙ্গ করে বাজারে অপরিপক্ব হাঁড়িভাঙ্গা আম বিক্রি করছেন। হাঁড়িভাঙ্গা প্রকৃত স্বাদ পেতে অপেক্ষা করতে হবে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত। বর্তমানে বাগানগুলোতে আমের শেষ মুহূর্তের পরিচর্যা চলছে। তবে টানা তাপপ্রবাহের কারণে এবার অনেক আমের গুটি ঝরে পড়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ায় আমের আকার এ বছর অনেকটা ছোট হয়েছে। এসব কারণে ফলন কম হওয়ার আশঙ্কা চাষিদের। এ নিয়ে চাষিদের দুশ্চিন্তার ভার করলেও দাম ভালো পেলে সেটি পুষিয়ে যাবে বলে আশা তাদের।

মৌসুমের শুরুতে হাঁড়িভাঙ্গা চাহিদা বেশি থাকায় এর দাম কিছুটা বেশি হয়ে থাকে। সে ক্ষেত্রে পাইকারিতে প্রতি কেজি হাঁড়িভাঙ্গা আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে পারে বলে চাষিরা জানান। খুচরা বাজারে দাম পড়বে আরেকটু বেশি। কৃষি বিভাগ ধারণা করছে, এবার ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে রংপুরের হাড়িভাঙ্গা আমের বেচাকেনা। গত বছর হয়েছিল প্রায় ২০০ কোটি টাকার ওপরে।

মিঠাপুকুরের আমবাগানে সরেজমিনে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে গাছে গাছে ঝুলছে আম। চাষিরা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর আমের গুটি কম এসেছে এবং খরায় আমের গোড়া শুকিয়ে ঝরে পড়ার ঘটনাও ঘটেছে। রংপুরের হাঁড়িভাঙ্গা আমের প্রধান বাজার মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ হাট। এটি পাইকারি বাজার।

আমচাষিরা জানান, এ বছর পৌষ-মাঘ মাসে আমের মুকুল আসার সময়ে অসময়ের বৃষ্টি হওয়ায় বাগানের কিছুটা ক্ষতি হয়েছে। তার ওপর এবার এপ্রিল-মে মাসের টানা তাপপ্রবাহে আমগাছে পোকার আক্রমণ হয়েছে। ফলে ঝরে পড়েছে আমের গুটি। পোকা দমনে কীটনাশক ও চাষিদের সাধ্যমতো সেচ দিয়েও খুব একটা কাজ হয়নি। এর ফলে আম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন রংপুরের আমচাষিরা।

মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন বলেন, আমের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক প্রশিক্ষণ ও পরামার্শ প্রদান করে যাচ্ছে কৃষি অফিস। এ ছাড়াও কৃষকদের বিনামূলে বীজ ও সার এবং অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মন বলেন, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর হাঁড়িভাঙ্গা আমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কৃষক লাভবান হবে। তবে পরিপক্ব আম বাজারে আসতে ২০ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কৃষকদের।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, কৃষি বিভাগ ও কৃষকদের সঙ্গে কথা বলে ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আমের বাজারজাত করতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিয়মিত মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X