বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে মোটরসাইকেলের চাপায় নাইটগার্ড নিহত

বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বরিশাল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় রুস্তম খলিফা নামের একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৬ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের মাদ্রাসার বাজার এলাকার বরিশাল-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুস্তম খলিফা (৬০) পাদ্রী শিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত সেকান্দার খলিফার ছেলে ও মাদ্রাসা বাজারে নাইটগার্ড।

আহতরা একই ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামের শাজাহান খানের পুত্র ও মোটরসাইকেল চালক ইউসুফ (২৬), মজিবুর রহমানের ছেলে ইমরান (১৮) আবুল হাওলাদারের ছেলে ছারোয়ার (২৪)।

স্থানীয়রা জানায়, মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার রাস্তার পাশে বসে বাজার পাহারা দিচ্ছিল রুস্তম খলিফা। এ সময় দ্রুতগতিতে কাঠালতলী থেকে বাকেরগঞ্জের দিকে মোটরসাইকেল চালিয়ে আসছিল ইউসুফ। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসে থাকা নাইটগার্ড রুস্তম খলিফার ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়।

এ ঘটনায় চারজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুস্তম খলিফাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত দুজন ইউসুফ ও ইমরানকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১০

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১২

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৩

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৪

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৫

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৬

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৭

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

২০
X