বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার বাসায় মাংস আনতে গিয়ে দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ নেতার বাসায় কোরবানির গোশত আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক দিনমজুর। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেল ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাজার রোডের একটি ভবনে এ ঘটনা ঘটেছে।

আহত মান্নান খান ওরফে মনু (৩৫) ওই গ্রামের কালু খানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। যুবলীগ নেতার নাম রফিকুল হাসান সওদাগর। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ বাসার নিচে এলাকার দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণের আয়োজন করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল হাসান সওদাগর। সেখানে অন্যান্যদের সঙ্গে দিনমজুর মান্নানও কোরবানির মাংস আনতে যান। এ সময় তিনি অজ্ঞাত কারণে ওই বিল্ডিং এর ছাদে যান। তখন ছাদ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত ব্যক্তির পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা ছাদে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভাস্কর পাল বাপ্পি বলেন, তার শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়াও তার মাথায় স্পার্ক বার্নের আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X