কুমিল্লা ব্যুরো :
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দর্শনার্থীদের পদচারণায় মুখর কুমিল্লার ডজনখানেক বিনোদনকেন্দ্র

পার্কে আনন্দঘন মুহূর্ত পার করছেন দর্শনার্থীরা। ছবি : কালবেলা
পার্কে আনন্দঘন মুহূর্ত পার করছেন দর্শনার্থীরা। ছবি : কালবেলা

প্রতি বছরের মতো এবারও ঈদের দ্বিতীয় দিন থেকেই জমে উঠেছে কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলো। বর্ষা মৌসুমে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও থেমে নেই দর্শনার্থীরা। পরিবার নিয়ে জেলার প্রায় ডজনখানেক বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর। আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। তবে সবচেয়ে বেশি দেখা গেছে তরুণ-তরুণী, শিশু ও পরিবারসহ ঘুরতে আসা মানুষের।

বুধবার (১৯ জুন) কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেলার বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য, শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর, নব শালবন বিহার, ম্যাজিক প্যারাডাইস, ব্লু ওয়াটার পার্ক এবং ডাইনোসর পার্ক। এসব বিনোদনকেন্দ্র বেশির ভাগ কোটবাড়ি লালমাই পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত।

এ ছাড়া শহরতলীর লালমাই বাজার সংলগ্ন স্থানে রয়েছে লালমাই লেকল্যান্ড, নগরীর ডুলিপাড়ায় ফান টাউনগুলোতে এসব বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের পদচারণায় মুখর। তবে দিন ও রাতের বেশিরভাগ সময় নগরীর প্রাণকেন্দ্রের নগর উদ্যান ও ধর্মসাগর পাড়ে জনসমাগম বেশি। লাকসাম উপজেলায় নবাব ফয়জুন্নেছার বাড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় আরও বেশ কিছু বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

বিনোদনকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী শুক্রবার পর্যন্ত প্রতিটি বিনোদনকেন্দ্রে এমন ভিড় থাকবে। ঈদের দিন থেকেই প্রচুর দর্শনার্থী আসছেন।

নগরী থেকে আট কিলোমিটার দূরে শালবন বৌদ্ধবিহার। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দুই কিলোটার দূরে এর অবস্থান। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখানে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। এ জন্য সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে। কাছাকাছি স্থানে রয়েছে রেস্টুরেন্ট। তবে আশপাশে আবাসিক ব্যবস্থা গড়ে উঠলে আরও দর্শনার্থী আসত। শালবন বিহারের পরে রয়েছে কোটিলা মুড়া ও রূপবান মুড়ার পাশাপাশি ম্যাজিক প্যারাডাইস।

কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে পরিবার নিয়ে ঘুরতে আসা স্কুল শিক্ষার্থী ঝিলিক বলেন, ঈদের সময় বাবাকে বলেছি দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে। তাই বাবা এখানে নিয়ে এসেছে। অনেক ভালো লাগছে। অনেক আনন্দ করছি।

বন্ধুদের নিয়ে শালবন বিহারে ঘুরতে আসা ইমদাদুল হক মিলন বলেন, ঢাকার কোলাহল ছেড়ে একটু নিকটস্থ কোথাও যেতে চাইছিলাম। ভাবলাম এর জন্য কুমিল্লাই বেস্ট হবে। বৌদ্ধ বিহার ঘুরে এখন শালবন বিহারে এলাম, ভালো লাগছে অনেক। এখান থেকে জানার ও শিখার আছে অনেক কিছু।

কুমিল্লার প্রথম সারির বিনোদনকেন্দ্র ম্যাজিক প্যারাডাইসের চেয়ারম্যান মাহাবুবুল আলম বলেন, এখন প্রায় ১৮টি রাইড রয়েছে সবার জন্য। কিডস জোনে রয়েছে ৩২টি রাইড। এ ছাড়া ওয়াটার ওয়ার্ল্ড। ডাইনোসর জোনসহ বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রয়েছে বিনোদনকেন্দ্রে। ঈদে উপলক্ষে ফ্ল্যাশ মুভ ড্যান্সসহ বিভিন্ন আয়োজন রয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী ঘুরতে আসছেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সিলেট ও কুমিল্লা বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বলেন, অন্যান্য ঈদের মতো এবারও কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলোতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে। যদিও সেটা রোজার ঈদের তুলনায় কম। তবে ঈদের পরেরদিন প্রায় ৩ হাজারেরও বেশি দর্শনার্থী এসেছেন কুমিল্লাতে। এবার বৃষ্টির কারণে দর্শনার্থীদের সংখ্যা কিছু কম থাকলেও গত কোরবানির ঈদের চাইতে এবার দর্শনার্থীদের সমাগম বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

১০

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

১১

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

১২

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

১৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

১৪

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১৫

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১৬

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১৭

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৮

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৯

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

২০
X