ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ফুটে উঠেছে বর্ষার মোহনীয় রূপ

বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে যায়। ছবি : কালবেলা
বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে যায়। ছবি : কালবেলা

বর্ষাকাল বাঙালির একটি অন্যতম প্রিয় ঋতু। বাংলা ও বাঙালির ঋতুই বর্ষা। বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে গিয়ে মোহনীয় হয়ে ওঠে। প্রকৃতি সেজে ওঠে এক সম্মোহনী সাজে।

সবেমাত্র প্রকৃতিতে বর্ষা ঋতু স্থাপন করেছে অধিকার। এরই মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার খাল বিল ভরে উঠেছে বর্ষার অবারিত জলে। জলের ওপর ফুটে আছে নানা রকম ফুল। বর্ষারানি কদম ফুটেছে, গাছে গাছে নানারকম বর্ষা ফুল দৃষ্টি কাড়ছে। এতে যেন প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে।

দিনভর নূপুর সংগীতের মতো বৃষ্টির গান শুনিয়ে আকাশকে আবেগময় করে দিয়ে প্রকৃতিতে আসে বর্ষা ঋতু। বিখ্যাত কবি-সাহিত্যিকরাও তাদের লেখায় বর্ষাকে তুলে এনেছেন নান্দনিক রূপে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকে তুলে এনেছেন এভাবে, 'এসো হে সজল ঘন বাদল বরিষণে / বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে। এসো হে গিরি শিখর চুমি ছায়ায় ঘেরা কানন ভূমি, / জীবন ছেয়ে এসো হে তুমি গভীর গরজনে।' কবি কাজী নজরুল ইসলাম বর্ষাকে তুলে এনেছেন এভাবে, 'বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে। বাজে গুরু গুরু আনন্দ-ডমরু অম্বর মাঝে।'

বর্ষাকালের ছোঁয়ায় ব্রাহ্মণপাড়ার খাল বিল পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। খালে বিলে শাপলা শালুক আর কচুরিপানা ফুলে সেজেছে প্রকৃতিতে। খাল বিলের থইথই পানিতে নৌকা আর কলার ভেলায় যেন গ্রামবাংলার চিরাচরিত রূপ ফুটে উঠেছে। এই বাড়ন্ত পানিতে পাওয়া যাচ্ছে দেশি নানা জাতের মাছ। বর্ষার আগমনেই যেন 'মাছে ভাতে বাঙালি' বাঙালির এই প্রবাদটি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রিমঝিম শব্দের গান শুনিয়ে অঝোর বৃষ্টির স্বাদ প্রকৃতিপ্রেমীসহ সব মানুষকেই আবেগঘন করে তুলছে। নানারকম ফুলে ফুলে প্রকৃতি যেন নৈসর্গিক হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা শরাফত আলী (৭৭) জানান, প্রকৃতিতে আষাঢ় মাস প্রবেশ করলে বৃষ্টিপাত বেশি হয়। আর এ কারণেই খাল বিলে পানি জমে খাল বিল পানিতে ভরে যায়। আর এই সময়টাকেই বলে বর্ষাকাল। বর্ষাকাল ছাড়া যেন বাংলার পরিচিতির পূর্ণতা পায় না। তবে এক সময় বর্ষাকালের যে চিরায়ত রূপ দেখা যেত দিন দিন তা ম্লান হয়ে উঠছে। অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও খাল সংস্কার এবং খাল দখলের ফলে এখন আর বর্ষার সেই প্রকৃত রূপ আগের মতো তেমন একটা দেখা যায় না।

স্থানীয় বিদ্যাপীঠ চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. অপু খান চৌধুরী বলেন, বর্ষা ঋতু বাঙালির মনের ঋতু। ঘনঘোর বাদল দিনের স্বাদ আমরা সকলেই নিয়ে থাকি। বর্ষায় প্রকৃতি জলবতী হয়ে ওঠে। গ্রামবাংলার চিরচেনা রূপের বৃহৎ অংশ এই বর্ষা। বর্ষায় প্রকৃতি যেন কোমল হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

আনচেলত্তির যে ‘ভুল’ পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

১০

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

১১

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

১২

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

১৩

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধের নির্দেশ

১৪

৬ বছরের আইনি লড়াই / ৩০ লাখ টাকা পেল কারখানায় হাত হারানো সেই নাঈম

১৫

বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

১৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

১৭

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

১৯

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

২০
X