সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

নিহত ফরহাদ হোসেন মরদেহ ঢাকা থেকে আনার পর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহত ফরহাদ হোসেন মরদেহ ঢাকা থেকে আনার পর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা, আর সেই শত্রুতার জেরে দুটি গ্রুপের ভয়াবহ সংঘর্ষে এক কিশোরসহ ঝরল ৩টি তাজা প্রাণ। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে ৩টি খুনের একটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় চাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ বুধবার (১৯ জুন) রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফলাবিদ্ধ ফরহাদ হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়। ফরহাদ উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অপর নিহতরা হলেন- একই গ্রামের খোদাবক্সের ছেলে সানোয়ার হোসনে (৩৫) ও আব্দুস সোবহানের ছেলে তামিম হাসান গালিব।

এর আগে ঈদের পর দিন মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর বর্ণিয়া গ্রামে সায়েম ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সানোয়ার হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর বর্ণিয়া গ্রামে সরকারি বাঁধের জায়গা দখল নিয়ে সায়েম ও আখের গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় গ্রুপের সমর্থকরা। টেঁটা, ফলা ও বর্শাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে উভয়পক্ষের ৪০ জনেরও বেশি লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওইদিনই টেঁটাবিদ্ধ হয়ে মারা যান সায়েম গ্রুপের সদস্য সানোয়ার হোসেন মোল্লা। পর দিন ভোরে একই গ্রুপের কিশোর সদস্য তামিম হাসান গালিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাতে আখের গ্রুপের সদস্য ফলাবিদ্ধ ফরহাদ হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় সায়েম গ্রুপের দুজন ও আখের গ্রুপের একজন নিহত হয়েছেন।

এদিকে সানোয়ারের মৃত্যুর ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে ১২৫ জন আসামির নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে তামিম হাসান গালিব ও ফরহাদ হত্যার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এজাহার দায়ের করেনি।

শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সর্বশেষ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরহাদ হোসেন। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় আনে স্বজনরা। পরে থানায় এনে মরদেহ দেখিয়ে নিয়ে দাফন করা হয়েছে।

তিনি বলেন, ‘কৃষক সানোয়ার হোসেন নিহতের ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে গত বুধবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১২৫ জনকে আসামি করা হয়েছে। তবে বাকি দুটি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ঘটনায় মামলা হলেও বাকি ঘটনায় এখন পর্যন্ত কেউ এজাহার দিতে আসেনি। তবে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। এজাহার পাওয়ার পর দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সানোয়ার হোসেন হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১২

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৩

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৪

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৫

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৮

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৯

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০
X