কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ছাত্রলীগের কর্মীদের বৃদ্ধাশ্রমে ঈদ উদযাপন

কোরবানির ঈদে বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের সঙ্গে ঈদ পালন করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। ছবি : সংগৃহীত
কোরবানির ঈদে বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের সঙ্গে ঈদ পালন করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। ছবি : সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু যারা বৃদ্ধাশ্রমে বসবাস করেন তাদের জীবনে ঈদ থাকলেও নেই আনন্দ। তাই এবারের কোরবানির ঈদে বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের সঙ্গে ঈদ পালন করেছেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। এই ছাত্রলীগ কর্মীরা সকলেই ব্যক্তিগত জীবনে বাবা-মা হারা।

নিজেদের বাবা-মাকে হারিয়ে এই ছাত্রলীগের এই এতিম কর্মীরা এবারের ঈদের দিন ছুটে যান ময়মনসিংহের ভালুকা উপজেলার সারা মানবিক বৃদ্ধাশ্রমে। সেখানে গিয়ে তারা বৃদ্ধ বাবা মায়েদের হাতে তুলে দেন ঈদ উপহার।

ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর ছোটন, ছাত্রলীগ কর্মী তন্ময় উকিল, ইরফান রহমান সামি, সালমান হাসান আকাশ, রেদোয়ান আহমেদ ইমন।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মীর ছোটন বলেন, এই সমাজে আমরা প্রত্যেকেই যেন আত্মকেন্দ্রিক, বৃদ্ধাশ্রমের চার দেয়ালের ভেতর লুকিয়ে থাকা বিষাদগ্রস্ত প্রাণগুলো আমাদের নজরে আসে না। সেখানে কেউ মুখ লুকিয়ে পরিবারের মায়ায় ঝরাচ্ছেন অশ্রু। আবার কেউ মানসিক ভারসাম্য হারিয়ে বিষাদের দেয়াল আঁকড়ে ধরে করছেন জীবনপার। বৃদ্ধ বয়সে একা জীবন কেটে যাচ্ছে প্রত্যেকের। পরিবারহীন সময়ে ঈদের মতো খুশির দিনও তাদের কাছে বিষাদময়। অন্যদিকে মমতা ভালোবাসা হারানো এতিম সন্তানদেরও ঈদ কেটে যায় বছরের অন্যান্য সাধারণ দিনের মতোই। তাই ক্ষণিকের জন্য সেই বিষের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার ঈদুল আজহা উপলক্ষে বৃদ্ধাশ্রমে ছুটে যাই আমরা কয়েকজন এতিম সন্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১০

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১১

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১২

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৩

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১৪

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

১৫

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

১৬

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১৭

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১৮

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১৯

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

২০
X