কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া বহল বাড়িয়া স্কুলে এসএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী

দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

কুষ্টিয়া বহল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবার পরিজন নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পাঁচ শতাধিক লোক এই আয়োজনে অংশ নেন।

বুধবার (১৯ জুন) দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। রুহুল কে সাগরের (মিলন) সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান শিক্ষক মো. আনছারুজ্জামানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ঈদের তৃতীয় দিন সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বহলবাড়িয়া হাই স্কুলের মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।

বিদ্যালয়ের ৯৯ ব্যাচের পুনর্মিলনী উদযাপন পরিষদের অন্যতম রুহুল কে সাগর (মিলন) বলেন, ২৫ বছর পর বহলবাড়িয়া স্কুলের উনবিংশ শতাব্দীর শেষ ব্যাচ, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের তৃতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।

সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি।

রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন বহলবাড়িয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আনছারুজ্জামান । তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

উদ্বোধনের আগে ৯৯ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মিলনমেলায় অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ দেওয়া হয়। এছাড়া শোভাযাত্রা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া বালিশ খেলা, চেয়ার খেলা, হাড়ি ভাঙা খেলাসহ বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্নভাবে কর্মক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পান রুহুল কে সাগর (মিলন), সালমা আক্তার ও সোহেল রানা। এছাড়াও সম্মাননা দেওয়া হয় ৯৯ ব্যাচের সব শিক্ষককে। বর্তমান প্রধান শিক্ষক ইকবাল হোসেন ডাবলু, অবসরপ্রাপ্ত ওসমান গনি, অবসরপ্রাপ্ত ইয়াসিন আলী খান, অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম মানিক, মোহাম্মদ সারোয়ার হোসেন, মোহাম্মদ রেজাউল ইসলাম, মো. তাজ উদ্দিন, মোহাম্মদ চয়ন উদ্দিন, মোহাম্মদ খাইরুল ইসলামকেও সম্মাননা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X