মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক মুজাহিদ মসির বিরুদ্ধে হয়রানি মামলা, তদন্তে মন্ত্রিপরিষদের নির্দেশনা

দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি। ছবি : কালবেলা
দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রের নকলের রহস্য উন্মোচনের ৪ মাস পর দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসির বিরুদ্ধে রহস্যজনক মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে উদ্বেগের পাশাপাশি সমালোচনার ঝড় বইছে সচেতন মহলে।

এবার বিষয়টির তদন্ত ও ব্যবস্থা নিতে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মাধবপুর থানার এফআইআর মামলাটির রহস্য উন্মোচন করতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কিত মামলার শিকার দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মুজাহিদ মসি বন্যপ্রাণী স্বেচ্ছাসেবক সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ২ জুন মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার যুগ্ম সচিব রুবাইয়াত-ই-আশিকের স্বাক্ষরিত একটি বিশেষ স্মারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিবকে ওই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর মামলার সত্যতার তদন্ত ও ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের ওই চিঠির অনুলিপি সাংবাদিক মুজাহিদ মসির কাছে পৌঁছে।

মাধবপুর উপজেলা সাংবাদিক নেতারা জানাচ্ছেন, মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিশেষ উদ্যোগটি অনুসন্ধানী সাংবাদিকদের সুরক্ষা তথা ছায়ার মতো কাজ করবে। সাংবাদিকদের আরও সাহসী হতে সাহায্য করবে। মন্ত্রিপরিষদের এই চিঠির প্রেক্ষিতে গঠন হতে পারে একটি নিরপেক্ষ তদন্ত কমিটিও যা মন্ত্রীপরিষদকে তদন্ত প্রতিবেদন ও হয়রানি মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও করবে।

মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন হবিগঞ্জ ও মাধবপুরের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক নেতারা ও মানবাধিকার কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১০

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১১

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১২

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৩

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৪

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৫

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৬

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৭

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৮

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৯

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

২০
X