টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে : আব্দুর রাজ্জাক 

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর গণসংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা আমাদের নীতি। আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারও কোনো ক্ষতি করেনি। বিএনপি ধর্মকে ব্যবহার করে। আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বিএনপি আন্দোলনের কথা বলে। তাদের আন্দোলন জনগণের কাছে যায় না। জনগণের কাছ থেকে তারা কোনো সাড়া পায় না। অচিরেই দেখা যাবে তাদের (বিএনপি) দল খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে। তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত।

শুক্রবার (২১ জুন) বিকেলে সদ্য নির্বাচিত টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন- শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি, কী নিয়ে আসবে তাদের (বিএনপি) অপেক্ষা করা উচিত। ভারত অনেক বড় দেশ। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব এবং দুই দেশই উন্নতি করব।

তিনি আরও বলেন, আগামীতেও জনগণের ভোটে ও সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে। সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উঁচুতে উঠেছে। এই মুহূর্তে জিনিসপত্রের দাম একটু বেশি। আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হলো জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আনা।

শোলাকুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল, কাজী আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১০

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১১

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১২

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৩

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৪

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৫

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৬

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৭

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৯

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

২০
X