বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৫:৪৩ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী ও ভাগ্নে আটক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোসা মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুন) ভোরে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লাউচাপড়া ডুমুরতলা প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে জামাত আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) তার পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার সকালে ইসমাইল হোসেনের ঘরের মেঝেতে রক্ত দেখতে পায় অন্যান্য বাসিন্দারা। কিন্তু ঘরে ইসমাইল হোসেনকে না পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা খোঁজাখুঁজি করতে থাকেন। তাকে না পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে পুলিশ আশ্রয়ণ প্রকল্পের পাশের গারো পাহাড়ের চূড়ায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়দের ধারণা, স্ত্রীর পরকীয়ার জের ধরে স্বামী ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, ইসমাইল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের স্ত্রী শাহিদা বেগম (৩৫) ও ভাগ্নে মোসা মিয়াকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৪

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৫

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৬

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৭

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৮

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

২০
X