কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে কোপাল মাদক ব্যবসায়ীরা

আহত আ.লীগ নেতা মো. মঞ্জিল মিয়া। ছবি : সংগৃহীত
আহত আ.লীগ নেতা মো. মঞ্জিল মিয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে মাদক ব্যবসায়ীরা। রোববার (২৩ জুন) আনুমানিক দুপুরে উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ-জনতাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত আ.লীগ নেতা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ওই আ.লীগ নেতার নাম মো. মঞ্জিল মিয়া। তিনি মৃগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, মঞ্জিল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদকের চালান পাচারকালে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এতে তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।

মঞ্জিল মিয়ার বড়ভাই সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দীন জানান, আমার ছোট ভাই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলায় রোববার দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে তার দোকানে গিয়ে হামলা করে মাদক ব্যবসায়ী মৃত আজিজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, মৃত নাহের আলীর ছেলে নিজাম মিয়া ও দেলোয়ার হোসেন দিলু, মৃত নাইম মিয়ার ছেলে জাহাঙ্গীরসহ ১৫-২০ জন।

তিনি আরও জানান, মঞ্জিল মিয়াকে এখন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X