শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সারদা পুলিশ একাডেমিতে মিলল ১৬টি রাসেলস ভাইপার

সারদা পুলিশ একাডেমিতে মিলেছে ১৬টি রাসেল ভাইপারের বাচ্চা। ছবি : কালবেলা
সারদা পুলিশ একাডেমিতে মিলেছে ১৬টি রাসেল ভাইপারের বাচ্চা। ছবি : কালবেলা

রাজশাহীর পদ্মানদীর তীরবর্তী এলাকাগুলোতে রাসেলস ভাইপার সাপের আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেকেই। এবার নতুন করে আতংক সৃষ্টি হয়েছে পদ্মার তীরবর্তী রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬টি রাসেলস ভাইপার সাপের বাচ্চা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে।

রোববার (২৩ জুন) পুলিশ একাডেমির ভেতরে ছোট-বড় ১৬টি রাসেলস ভাইপার সাপ একে একে বেরিয়ে আসে। পরে সাপগুলোর কয়েকটিকে স্থানীয় লোকজন মেরেও ফেলেছে।

সোমবার (২৪ জুন) দুপুরে সারদা পুলিশ একাডেমি থেকে সাপ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহ আলম।

তিনি কালবেলাকে বলেন, সাপ উদ্ধার হয়েছে এটি শুনেছি। তবে উদ্ধার হওয়া সাপগুলো এখন কী অবস্থায় কোথায় আছে এটি আমার জানা নেই। কারণ আমি বাইরের ডিউটিতে ছিলাম।

তিনি আরো বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে, যা নিয়ে জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ১০টার দিকে ৯টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় ৭টি সাপের বাচ্চা দেখা যায়। সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এর মধ্যে বেশ কয়েকটি সাপ স্থানীয়রা মেরে ফেলেছে। বাকি কয়েকটি সাপ বন বিভাগে নাকি কোথায় রয়েছে তা বলতে পারছি না।

সাপ উদ্ধারের বিষয়ে জানতে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভূঁইয়ার (অতিরিক্ত আইজিপি) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X