জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১১:০৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বিষধর রাসেল ভাইপার উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমি থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরায় ফসলি জমি থেকে রাসেল ভাইপার সাপ উদ্ধার। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমি থেকে কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের পাচুখার কান্দি গ্রামের এমদাদুল হক নামে এক ব্যক্তির ফসলি জমিতে সাপটির দেখা মিলে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তৎক্ষণাৎ পিটিয়ে মেরে ফেলেন লোকজন।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক কালবেলাকে জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে ফসলি জমিতে এ সাপের দেখা মিলল। মঙ্গলবার সকালে গরুর জন্য আমার ফসলি জমিতে ঘাস কাটতে গিয়ে দেখি সাপটি জমিতে থাকা জালের বেড়ায় আটকে আছে। পরে সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করি যে জালে আটকে থাকা সাপটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. কবীর আলম বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X