সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জাপার কয়েক ডজন নেতাকর্মীর আ.লীগে যোগদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাপার কয়েক ডজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাপার কয়েক ডজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান। ছবি : কালবেলা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ ও দলে নীতি নয়, দালালি চলছে বলে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কয়েক ডজন নেতাকর্মী।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার চৈতন্য বাজারে তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তারা যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জাপা তারাপুরের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি দিনেশ চন্দ্র বর্মণ, ৪নং ওয়ার্ড সভাপতি শচীন চন্দ্র বর্মণসহ প্রায় কয়েক ডজন নেতাকর্মী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী যোগদানকৃত নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে বরণ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শফি উদ্দৌলা পামেল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল ইসলাম চঞ্চল, তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ হিসেবে জাপা নেতারা বলেন, দলের সাবেক চেয়ারম্যান মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকাকালে দল মোটামুটি সঠিক পথে ছিল। কিন্তু পরবর্তী সময়ে নীতি থেকে ক্রমান্বয়ে দল সরে আসছে। দালালি চলছে। আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়েই আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জামায়াত, বিএনপি ও জাপা বলে কোনো কথা নেই জানিয়ে প্রধান অতিথি আফরুজা বারী তার বক্তব্যে বলেন, তারাও আমাদের ভাই। আমাদের মার্জিত কথাবার্তা, ব্যবহার ও আদর্শিক কার্যাবলি দেখে শুধু জাপা নয়, নিশ্চয় অন্যরাও ধীরে ধীরে আমাদের দলে ভিড়বে। তার প্রমাণ গত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে তারাপুর ইউনিয়নে আমাদের প্রার্থীকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X