কাল‌বেলা প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:৩২ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ডাইং কারখানা

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় আগুন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় আগুন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার কোটি টাকার কাপড় পুড়ে গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ জুলাই) রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানাটিতে ঝুট পুড়িয়ে বয়লারে কাপড় রং করার কাজ চলছিল। রাত বারোটার দিকে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিকরাসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলিউল্লাহ জানান, এই কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করেন তিনি। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করছেন। তিনি ছাড়াও আরও ৮ থেকে ১০ জন ব্যবসায়ী সাব কন্ট্রাকে ওই প্রতিষ্ঠা‌নের স‌ঙ্গে ব্যবসা করছেন। তাদেরও সব মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যাল‌য়ের উপসহকারী পরিচালক মো. ফখরউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আগুন নির্বাপণের কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X