কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ব্র্যাক অফিস এলাকায় নসিমন, থ্রি-হুইলার (পাগলু) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১১ জুন) সকাল ১১টায় উপজেলার বালিয়া-পুকুরনামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মুজাহিদাবাদ কলোনির আলিম উদ্দিন (৫৫) ও আরাজি চন্দন চহট মালিবস্তি গ্রামের আবুল হোসেন (৬০)।

আহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আবেদুল (৪০), হলদিবাড়ি গ্রামের হাবিবুর রহমান (৪৫), ফুলতলা গ্রামের লিমন (২০) ও রাণীশংকৈলের মহেষপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও শহর থেকে গরু নিয়ে একটি নসিমন ও পাগলু বালিয়াডাঙ্গী উপজেলা শহরে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর মহাসড়কে ওঠেন। প্রথমে পাগলুর সঙ্গে মুখোমুখি তার ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা নসিমন এসে পাগলুকে ধাক্কা দেয়। এতে পাগলুর যাত্রী আলিম ঘটনাস্থলেই মারা যান।

বালিয়াডাঙ্গী উপজেলা হেলথ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিথুন চন্দ্র দেবনাথ বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও দিনাজপুরসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আলিম উদ্দিন ও চিকিৎসাধীন অবস্থায় এবং বিকেলে দিনাজপুর এম আর মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মারা যান।

বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নসিমন, পাগলু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষে আবুল হোসেন ও আলিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। অপরজনের মরদেহ রয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X