ফরিদুল ইসলাম রাজু, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভালো নেই মাহালী জনগোষ্ঠীর বাঁশ শিল্পের কারিগররা

গৃহস্থালি কাজে ব্যবহৃত বাঁশের পণ্য ঝুঁড়ি বুনছেন মাহালী জনগোষ্ঠীর এক সদস্য। ছবি : কালবেলা
গৃহস্থালি কাজে ব্যবহৃত বাঁশের পণ্য ঝুঁড়ি বুনছেন মাহালী জনগোষ্ঠীর এক সদস্য। ছবি : কালবেলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ছোট অংশ মাহালী জনগোষ্ঠী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩ শতাধিক পরিবার রয়েছে এ জনগোষ্ঠীর। যাদের বেশিরভাগই ভূমিহীন ও হতদরিদ্র। তাদের একমাত্র আয়ের উৎস গৃহস্থালি কাজে ব্যবহৃত বাঁশের পণ্য তৈরি। এক সময় বাঁশের তৈরি কুলা, চালা, ডালা, ধামা ছাড়া গ্রামগঞ্জে গৃহস্থালি কাজ চলত না। ব্যাপক চাহিদার কারণে সারা বছর ব্যস্ত সময় পার করতেন মাহালীরা। তাদের জীবনযাপন ভালোই চলছিল। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ তাদের তৈরি পণ্যের জায়গা দখল করে নিয়েছে পরিবেশ বিঘ্নকারী বিভিন্ন প্লাস্টিক ও পলিমারের পণ্য। ফলে দিন দিন এ জনগোষ্ঠী হয়ে পড়ছে বেকার। কেউ কেউ নিরুপায় হয়ে পেশা পরিবর্তন করলেও বেশিরভাগ মাহালী অন্য কোনো কাজ না জানা থাকায় বাধ্য হয়েই বাপ দাদার পেশায় রয়ে গেছে। কিন্তু এ পেশায় চলছে না তাদের সংসার। লেখা পড়ার ব্যয় চালাতে পারছেন না তাদের সন্তানদের। এরপরেও বাপ দাদার পেশা ছাড়তে চান না মাহালীরা।

উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর মাহালী পাড়ায় প্রায় ৪০টি পরিবারের বসবাস। তারা সকলেই বংশানুক্রমে বাঁশের তৈরি পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

তারা বলেন, বাঁশের মূল্যবৃদ্ধি হওয়ায় বাঁশের তৈরি পণ্য বিক্রয় করে একজনের মজুরিও ভাগ্যে জোটে না। বাঁশের কাজের আয় থেকে সংসার পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে তাদের।

বৃন্দাবন চন্দ্র দাস জানান, বাজারে চাহিদা আছে এমন শৌখিন বাঁশের পণ্য তৈরির প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ প্রদান করা হলে মাহালী জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারবে এমন দারি তাদের। সন্তানদের লেখা পড়া শিখাতে পারবে। এগিয়ে যাবে মাহালী জনগোষ্ঠী।

রনি রানী বলেন, ছোট থেকে কাজ করে আসছি তাই তারা ছাড়তে চাই না, বাপ দাদার এ পেশা। বাপ দাদার এ পেশাকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এ পেশাকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করছি।

উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী জানান, যাদের পুঁজি নেই এমন মাহালীদের সুদ মুক্ত ঋণ এবং দলিত ভাতা প্রদানের কাজ শুরু করা হয়েছে। আরও বরাদ্দের জন্য চাহিদা পত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল দরিদ্র মাহালীদের এর আওতায় আনা হবে। মাহালীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্যও চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। অচিরেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১১

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১২

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৩

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৪

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৫

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৬

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৭

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৮

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

২০
X