নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দুটি রাসেলস ভাইপার পিটিয়ে মারল এলাকাবাসী

নওগাঁয় উদ্ধার হওয়া রাসেলস ভাইপার। ছবি : কালবেলা
নওগাঁয় উদ্ধার হওয়া রাসেলস ভাইপার। ছবি : কালবেলা

নওগাঁর ধামইরহাটে দুটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে এলাকাবাসী। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকার ঝোপঝাড় থেকে সাপ দুটি বেড়িয়ে আসলে স্থানীয়রা পিটিয়ে মারে।

নেউটা এলাকার স্থানীয় বাসিন্দা রেজাউল হক বলেন, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। আত্রাই নদীর তীরবর্তী এলাকা হওয়ায় মাঝেমধ্যেই রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে।

উপজেলার পাইকবান্দা বনবিট কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০টি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া উদ্ধার হয়েছে। কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকায় রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষক আক্রান্ত হয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হোন। বেশ কিছুদিন পর আবারো এ সাপের উপদ্রপ বেড়েছে। তাই সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, সাপের উপদ্রপ থেকে রক্ষায় জেলাজুড়ে সতর্ককরণ প্রচারণা চালানো হবে। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধক মজুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X