কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে হাতকড়া উদ্ধার হলেও হদিস মেলেনি মাদক কারবারির

নীলফামারী জেলার ম্যাপ।
নীলফামারী জেলার ম্যাপ।

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ৫৫ ঘণ্টা পর হাতকড়া উদ্ধার হয়েছে। তবে এখনও হদিস মেলেনি মাদক কারবারি সাইদুল ইসলামের (৪০)। শনিবার (২২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সাইদুলের বাড়ির পাশ থেকে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযানে আটক মাদক কারবারি সাইদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। এতে নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শকসহ দুজন সিপাই আহত হন।

এ ঘটনায় ওইদিন রাতেই কিশোরগঞ্জ থানায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় কারবারি সাইদুলসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আসামিকে তার লোকজন ছিনিয়ে নিয়ে গেছে। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করা হয়।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, হাতকড়া উদ্ধার হয়েছে জানতে পেরেছি। তবে যেহেতু মামলা হয়েছে আলমত হিসেবে জব্দ করেছে পুলিশ।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি রাজীব কুমার রায় বলেন, ঘটনার পর থেকে আমরা সাইদুলকে আটক করতে অভিযান চালাচ্ছি। শনিবার গভীররাতে তার বাড়ির পাশ থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। আমরা তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

তিনি আরও বলেন, মাদক কারবারি সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হামলা ও হাতকড়াসহ পালানোর ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতে হাতকড়া পরায়। এ খবর ছড়িয়ে পড়ায় সাইদুলের দলবল এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করে। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলিফ নুর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১০

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১১

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১২

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৩

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৪

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৫

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৬

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৭

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৮

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৯

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

২০
X