বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে রাসেলস ভাইপার, অতঃপর...

মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে আটকা পড়া রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা
মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে আটকা পড়া রাসেলস ভাইপার সাপ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মালয়েশিয়ান প্রবাসী মো. আব্দুল বারেকের বাড়ির জালে একটি রাসেলস ভাইপার‍ আটকা পড়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন যাতায়াতের পথে রাখা জালে আটক অবস্থায় দেখতে পান। এরপর তারা সাপটি উদ্ধারের জন্য এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের খবর দেয়।

পাঁচ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপারটি এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

একই বাড়ির বাসিন্দা আ. জলিল বলেন, বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের যে কোনো সময় আটকা পড়ে সাপটি। সকালে দেখতে পাই। পরে খবরটি ছড়িয়ে পড়লে অনেক লোক এক নজর দেখতে ভিড় জমিয়েছে। সাপটি এখন জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি। এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে।

সাপটি দেখতে আসা চাপলি গ্রামের রাসেল জানান, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব ও ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়েজিদ মুন্সী বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করব।

তিনি আরও বলেন, সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সর্প দংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সাপ ধরার রেসকিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু, যা খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X