কাল‌বেলা প্রতি‌বেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:৩৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগ‌ঞ্জে আগুন নেভাতে পথেই ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় কবলিত ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনায় কবলিত ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় ৮জন পথচারী আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকালে ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে নগ‌রের চাষাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক ইকবাল বাহার বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নারায়ণগ‌ঞ্জের ফতুল্লায় এক‌টি তৈরি পোশাক কারখানায় লাগা আগুন নেভা‌তে যাওয়ার সময় ফায়ার সা‌র্ভিসের গা‌ড়িচালক জাহাঙ্গীর আলম অসুস্থ হলে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সাম‌নে থাকা আনন্দ প‌রিবহ‌নের এক‌টি বাস, প্রাই‌ভেট কার, বেশ ক‌য়েকটি মিশুক‌কে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হন। নিহতদের মধ্যে একজন হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম। এছাড়া নিহত অপরজন এবং আহতদের পরিচয় তাৎক্ষ‌ণিক নি‌শ্চিত হওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান ব‌লেন, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় আনন্দ বাসের নিচে চাপা পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান বলেন, হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর স্ট্রোক ক‌রে মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X