সাতক্ষীর প্রতিনিধি :
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে : ডিআইজি মঈনুল হক

বক্তব্য রাখছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। ছবি : কালবেলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আপনার দুচোখ খোলা রাখবেন, বাকি কাজ পুলিশ করবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। তিনি বলেন, ‘পুলিশ জানে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে।’ হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক (বিবিএম বার, পিপিএম)।

আরও পড়ুন: খেলনা বিক্রি করেই চলে ‘মজিদ চাচার’ সংসার

দেশের উন্নয়নের কথা তুলে ধরে ডিআইজি মঈনুল হক আরও বলেন, ‘কয়েক বছরের মধ্যে সাতক্ষীরায় আমূল বদল এসেছে। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোনো গুজবে কান দেওয়া চলবে না’।

গুজব, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় উঠে আসে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ঠেকাতে পুলিশের ভূমিকা তুলে ধরেন বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা।

পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এতে আনসার, গ্রামপুলিশ, ভিডিপি, বিটপুলিশ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, চেম্বার অব কমার্সের সভাপতি নাছির ফারুক খান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, বিটপুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১০

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১২

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৩

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৪

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৫

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৭

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৯

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

২০
X