কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ যেতে চান মতিউরের স্ত্রী লায়লা

লায়লা কানিজ লাকী। পুরোনো ছবি
লায়লা কানিজ লাকী। পুরোনো ছবি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী বিদেশ যেতে চান। এজন্য তিনি বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আবেদন করেছেন।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও পুত্র আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেন। ওইদিন দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে মো. মতিউর রহমান বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডারইনভয়েসিং/ওভারইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। মতিউর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমন বন্ধ করা আবশ্যক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

১০

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১১

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১২

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১৩

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৪

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৫

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

১৬

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

১৭

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১৮

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১৯

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

২০
X