কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পাগলা মিজানের’ পরিবারের ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকবে

হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। ছবি : সংগৃহীত
হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের পরিবারের ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত অবমুক্তর আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি মিজানের আইনজীবী ১৬টি ব্যাংক হিসাবের অবরুদ্ধের আদেশ অবমুক্তের আবেদন করেন। অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদনটি নামঞ্জুর করেন।

২০১৯ সালের ৭ নভেম্বর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর আদালতে পাগলা মিজান, তার স্ত্রী, ছেলেমেয়ের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবের সব লেনদেন বন্ধ রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, হাবিবুর রহমান অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকা ৩৪ পয়সার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১০

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১১

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১২

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৩

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৪

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৫

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৬

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৭

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৮

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৯

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

২০
X