কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বিরুদ্ধে সেই নার্সের মামলার আবেদন খারিজ

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের এজলাস। পুরোনো ছবি
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের এজলাস। পুরোনো ছবি

সিনিয়র স্টাফ নার্স খান গোলাম র্মোশেদের আবেদন করা মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বুধবার (২৪ জুলাই) শুনানি শেষে মামলাটি গ্রহণের মত কোনো উপাদান না থাকায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম এ জুলফিকার হায়াত মামলাটি খারিজ করে দেন।

মামলার আবেদনে কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, অনলাইন বিভাগের প্রধান পলাশ মাহমুদ, কালবেলার স্টাফ রিপোর্টার (অনুসন্ধান) জাফর ইকবাল, মাল্টিমিডিয়া বিভাগের ডেপুটি ইনচার্জ অমিত হাসান রবিন, নিউজ প্রেজেন্টার মৌমিতা দেবনাথ, সাব এডিটর এনামুল হোসেনসহ আটজনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জুলাই দৈনিক কালবেলায় ‘এক নার্সের এত ক্ষমতা’ শীর্ষক প্রতিবেদনে মামলার বাদী সম্পর্কে ভিত্তিহীন, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ৯ জুলাই কালবেলার জাফর ইকবাল হোয়াটসঅ্যাপে ফোন করে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদার টাকা পরদিন না দেয়ার তার বিরুদ্ধে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ করা হয় বলে মামলার আবেদনে দাবি করেন ওই নার্স। এর আগে গত ১২ জুলাই দৈনিক কালবেলায় ‘এক নার্সের এত ক্ষমতা!’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, সিনিয়র স্টাফ নার্স খান মো. গোলাম মোর্শেদ সরকারি চাকরি করলেও মানেন না সরকারি নিয়মকানুন। তোয়াক্কা করেন না মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। শৃঙ্খলাভঙ্গের দায়ের শাস্তি পেয়েও শোধরাননি। মন্ত্রণালয়ের বড় কর্তাদের বিরুদ্ধে তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুৎসিত ভাষায় লেখালেখি করেন। করেছেন নারীদের নিয়েও অশ্লীল মন্তব্য। সাইবার অপরাধের দায়ে আটক হয়ে জেলও খেটেছেন। তাকে সতর্ক করে নোটিশ দিয়েছিল মন্ত্রণালয়। ঢাকা থেকে জামালপুরে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি। বরং মন্ত্রণালয়ের বদলির আদেশের বিরুদ্ধে উল্টো করেছেন আপিল। তাকে নিয়ে একই সঙ্গে বিপাকে মন্ত্রণালয়, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা নার্সেস পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X