বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট’

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

হেফাজতের তাণ্ডবের ঘটনায় ২০১৩ সালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন শুনানি দুই মাস মুলতবি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিকালে আগুন সন্ত্রাস প্রসঙ্গ আদালতে তুলে ধরার চেষ্টা করেন রাষ্ট্রপক্ষের এক আইনজীবী। তার জবাবে আদালত বলেছেন, ‘আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট।’

শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা অতিরিক্ত জেনারেল এস এম মুনীর আদালতকে বলেন, এ মামলায় অনেক আসামি আছেন, তাদের তথ্য সংগ্রহের জন্য সময় প্রয়োজন।

তিনি বলেন, এ মামলার আসামি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে। তখন হাইকোর্ট বলেন, সে আমেরিকা গেছে নাকি ইসরাইল গেছে, সেটা আমরা দেখব না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর আগে ব্যবসার কথা বলে দেশে এসে পরে দেশ দখল করেছিল। এখনো অনেকে আসছেন।

দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন। আদালত মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে ডায়াসের সামনে ডেকে জানতে চান, তদন্ত শেষ করতে এত সময় নিচ্ছেন কেন? এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে পারবেন না? তখন তদন্ত কর্মকর্তা বলেন, দুই মাস সময় প্রয়োজন।

এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ‘সিনিয়রের সঙ্গে যোগ করে আমি কিছু সাবমিশন রাখতে চাই। একই ধরনের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দিয়েছেন।

সারওয়ার হোসেন বাপ্পী বলেন, এরা (বিএনপি) তো আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তখন হাইকোর্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আগুন সন্ত্রাসের প্রসঙ্গ কোর্টে আনবেন না। এসব কোর্টের বাইরের বিষয়। এভাবে কোর্টের পরিবেশ নষ্ট করবেন না। কোর্ট তো ১৮ কোটি মানুষের। পরে আদালত এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দেন।

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা হয় আসলাম চৌধুরীর বিরুদ্ধে। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। ৭ বছর ধরে তিনি কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১১

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১২

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৩

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১৫

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৬

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৭

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৮

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৯

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

২০
X