বাসস
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী শহরে পুকুর রক্ষায় হাইকোর্টের ৪ নির্দেশনা

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

রাজশাহী শহরে থাকা ১৬৫টি পুকুর যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রাজশাহীতে পুকুর ভরাট এবং দখল নিয়ে ২০১৪ সালে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি রিট দায়ের করা হয়।

ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসিলিউট) ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে বলে সোমবার (৩১ জুলাই) জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, রায়ে ৪ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা গুলো হচ্ছে-

এক. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে ১৬৫টি পুকুরের একটিও যেন দখল, মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে হবে।

দুই. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে।

তিন. এটি চলমান মামলা থাকবে যেন পুনরায় ভবিষ্যতে পুকুর দখল, মাটি ভরাট না করা হয়।

আরও পড়ুন : আওয়ামী লীগের শান্তি সমাবেশে বারুদের গন্ধ : রিজভী

চার. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ এবং দিঘির দখলকৃত অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X