কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

বাবু, শাহরিয়ার ও শ্যামল দত্তকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

রমনা থানার হত্যা মামলায় ৭১ টিভির মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

অপরদিকে ভাসানটেক থানার হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করা হয়। শাহরিয়ার কবিরকে গতকাল বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল নগরীর শ্যামলী থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ নদীর পানি বিপৎসীমার উপরে, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

১০

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

১১

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

১২

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

১৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

১৪

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৫

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

১৬

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১৭

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১৮

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১৯

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

২০
X