কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

আদালতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
আদালতে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরেরদিন দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

ওই দিনি বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ রোববার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

শুনানির সময় কারাগারে থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন। ওই সময় পঞ্চগড়-২ আসনে জয় লাভ করেন বিএনপি প্রার্থী মোজাহার হোসেন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের প্রার্থী আল আমিন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় আহত রেঞ্জারসহ ১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১০

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১১

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

১২

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১৪

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১৫

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১৬

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৭

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৮

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৯

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

২০
X