বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ কারাগারে

আদালতে আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
আদালতে আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিকে কারাগারে প্রেরণের আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। এর আগে গত ০৬ অক্টোবর তার সাত দিনের রিমান্ড আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। এই সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় অনেকে আহত হন এবং শামীম নামক এক যুবদল নেতা নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আবুল কালাম আজাদ সেই মামলার এজহারনামীয় আসামি।

এরপর গত ৫ অক্টোবর সন্ধ্যায় আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি। ১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন আবুল কালাম আজাদ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেব নিয়োগ পান। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্য সচিব হিসেবে পদোন্নতি পান। শেখ হাসিনার আস্থাভাজন এই কর্মকর্তা একইসঙ্গে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কও ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X