শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম কারাগারে

মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

গ্রাহকের জমাকৃত প্রায় ৯শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থ আত্মসাৎ মামলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে মো. নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। মামলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া এবং আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ তালুকদার। জানা যায়, ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বিমা গ্রাহকদের জমাকৃত ৮১৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪৪০টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করা হয়। এর পর প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মার্চ শাহবাগ থানায় আরও একটি মামলা করেন কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

মামলা দায়েরের পর গ্রেপ্তার হলেও পরে জামিন পান নজরুল ইসলাম। সব মিলিয়ে প্রায় ৯শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কোম্পানিটির সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৪

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৫

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৬

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৭

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৮

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৯

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

২০
X