কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক আইনের মামলা শুনানির নতুন তারিখ 

বিডিআর বিদ্রোহ, বিস্ফোরক আইনের মামলা শুনানির নতুন তারিখ। পুরোনো ছবি
বিডিআর বিদ্রোহ, বিস্ফোরক আইনের মামলা শুনানির নতুন তারিখ। পুরোনো ছবি

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ না হওয়ায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত এ আদেশ দেন।

এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি আসামিদের স্বজনরা। তাদের দাবি হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরও শুধু বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন তাদের কারাগারে আটকে রাখা হয়েছে। তারা বলেন, ফ্যাসিস্ট ক্ষমতালিপ্সু শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ডের দায় যাদের ওপর চাপানো হয়েছে তারা মূলত নিরপরাধ। এসময় কান্নায় ভেঙে পড়েন বন্দিদের স্বজনরা।

তারা আরও অভিযোগ করেন, হত্যা মামলায় খালাস পাওয়া এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পাঁচশতাধিক নিরপরাধ বিডিআর সদস্য শুধু ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে ১৬ বছর ধরে বিচারবহির্ভূতভাবে কারাভোগ করেছেন। এরমধ্যে ৫৬ জন বিডিআর সদস্য বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতি শেষে ফের পরীক্ষায় বসছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১০

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১১

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১২

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৭

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৮

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৯

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

২০
X