রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

রাকসু নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রাকসু নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ একই দিনে দুইবার পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঘোষিত ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে তিন দিন আগে ২৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

এর আগে বুধবার দুপুর সাড়ে বারোটায় নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর হবে বলে ঘোষণা দেয় রাকসু নির্বাচন কমিশন। এ ছাড়া ২৮ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়া ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

তারা বলেন, ‘অবিলম্বে রাকসু নির্বাচনের এই তারিখ পরিবর্তন করতে হবে, ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দুধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা শুরু, আমরা যারা হিন্দু তখন আমরা ক্যাম্প্যাসে থাকব না, তাহলে আমাদের ভোটের অধিকার প্রশাসন কেড়ে নিল বটে।’

উদ্ভূত এ পরিস্থিতিতে রাতে নির্বাচনের তারিখ পরিবর্তনে জরুরি সভা আহ্বান করে রাকসু নির্বাচন কমিশন।

জানতে চাইলে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘একমাত্র হিন্দু শিক্ষার্থীদের কথা বিবেচনায় আমরা পূজার আগে নির্বাচন ডেট দিয়েছি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।’

নির্বাচনের তারিখ আবারও পিছাবে কিনা প্রশ্নে তিনি জানান, নির্বাচনের তারিখ আর পেছাবে না, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X